ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

আনন্দের দিনে বিষাদ! লাখাইয়ে বিয়ে বাড়িতে বেড়াতে এসে স্বর্ণ ও টাকা চুরি, পুলিশের দ্বারস্থ ভুক্তভোগী

লাখাই প্রতিনিধি:

বিয়ে বাড়িতে বেড়াতে এসে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলায়। বরের আত্মীয় পরিচয়ে বিয়ে বাড়িতে এসে সুকৌশলে চুরি করে পালিয়েছেন তোফাজ্জুল হক (৩০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মহেলা আক্তার বাদী হয়ে লাখাই থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, মহেলা আক্তারের ছেলে সোহান চৌধুরীর বিবাহ উপলক্ষে লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকার ভাড়াটিয়া বাসায় আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে উৎসবের আমেজ চলছিল। ওই সময় আত্মীয় রুজিনা আক্তারের স্বামী পরিচয়ে তোফাজ্জুল হক (পিতা- মেনু মিয়া, গ্রাম কলাপাড়া, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ) অনুষ্ঠানে যোগ দেন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে মহেলা আক্তারের ঘরের কেবিনেট থেকে দুই ভরি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা) ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি প্রত্যক্ষ করেন চাঁদনী আক্তার নামের এক সাক্ষী, যিনি চোর চোর বলে চিৎকার শুরু করলে আসামী দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও অভিযুক্তকে না পাওয়ায় মহেলা আক্তার লাখাই থানায় লিখিত অভিযোগ করেন। তিনি চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

লাখাই থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

আনন্দের দিনে বিষাদ! লাখাইয়ে বিয়ে বাড়িতে বেড়াতে এসে স্বর্ণ ও টাকা চুরি, পুলিশের দ্বারস্থ ভুক্তভোগী

আপডেট সময় ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫