ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন ৩ যাত্রী, মৃত ২

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

উৎসবের মরসুমে দলে দলে মানুষজন বাড়ি ফিরছেন। প্রতিটি দূরপাল্লার ট্রেন ও বাসে তিলধারণের জায়গা নেই। এমন ভিড়ের মধ্যেই ভারতের মুম্বাইয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে— চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন ৩ যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের, গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার গভীর রাতে মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস থেকে বিহারগামী কমভূমি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। ট্রেন নাসিক রোড স্টেশন ছাড়ার পর প্রচণ্ড ভিড়ের চাপে তিনজন যাত্রী ট্রেন থেকে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নাসিক রোড থানার পুলিশ। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং নিহতদের শনাক্তের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন ৩ যাত্রী, মৃত ২

আপডেট সময় ০৮:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫