ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন ৩ যাত্রী, মৃত ২

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

উৎসবের মরসুমে দলে দলে মানুষজন বাড়ি ফিরছেন। প্রতিটি দূরপাল্লার ট্রেন ও বাসে তিলধারণের জায়গা নেই। এমন ভিড়ের মধ্যেই ভারতের মুম্বাইয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে— চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন ৩ যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের, গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার গভীর রাতে মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস থেকে বিহারগামী কমভূমি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। ট্রেন নাসিক রোড স্টেশন ছাড়ার পর প্রচণ্ড ভিড়ের চাপে তিনজন যাত্রী ট্রেন থেকে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নাসিক রোড থানার পুলিশ। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং নিহতদের শনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

error:

মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন ৩ যাত্রী, মৃত ২

আপডেট সময় ০৮:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫