ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা

বাংলার খবর ডেস্ক | ২৭ জুলাই ২০২৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল আঞ্চলিক ও স্থানীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।

তিনি বলেন, “অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্যান্য সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। এই সিদ্ধান্তের পর সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

রিফাত রশিদ আরও অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী ব্যানারকে কলুষিত করতে পরাজিত শক্তিগুলো ষড়যন্ত্র করছে। সংগঠনকে ব্যবহার করে কেউ যদি অনৈতিক কাজে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছি।”

সংগঠনের ভবিষ্যৎ পরিচালনা নিয়ে শিগগিরই নতুন দিকনির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

এই সিদ্ধান্ত আসে সংগঠনের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও মামলা হওয়ার পর। অভিযোগে বলা হয়, ১৭ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও তার সহযোগীরা। তারা টাকা না দিলে গ্রেপ্তারের হুমকি দেন বলেও উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গুলশান থানায় সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন। এরই মধ্যে পুলিশ রিয়াদসহ চারজনকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে। বাকি আসামিরা হলেন: কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় “আইনের সংঘাতে জড়িত শিশু” আমিনুল ইসলাম।

এই ঘটনায় সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কার্যক্রম স্থগিত করা হলো বলে জানান সভাপতি রিফাত রশিদ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা

আপডেট সময় ০৮:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫