ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, চরফ্যাশন, ভোলা,ভোলার চরফ্যাশনে এক কিশোরী প্রেমিকের বিয়ের প্রতিশ্রুতি না রাখার অভিযোগ তুলে তার বাড়ির সামনে পাঁচদিন ধরে অনশনে বসে আছেন। প্রেমিকের পরিচয় পাওয়া গেছে স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার সঙ্গে। কিশোরীর দাবি, তাদের প্রেম শুরু হয় ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করতে গিয়েই। সেখানেই পরিচয়, পরে প্রেম—এখন বিয়ে না করায় তিনি এই পথে নেমেছেন।

চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরীর দাবি, তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন তবে ব্যবহারিক পরীক্ষা না দিতে পারায় অকৃতকার্য হয়েছেন। প্রেমিক তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন এবং বিয়ের আশ্বাসও দিয়েছেন, কিন্তু এখন মুখ ফিরিয়ে নিয়েছেন।

এদিকে প্রেমিকপক্ষ বলছে, তাদের ছেলে নির্দোষ। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে চাইছে। তবে প্রশাসন জানিয়েছে, কিশোরী যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “যদি তরুণী থানায় বা আমাদের কাছে লিখিতভাবে জানায়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে?

error:

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

আপডেট সময় ০৮:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫