
বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের জগদীশপুর বিট এলাকায় অভিযান চালিয়ে কাঠ পাচারকারীদের আটক করেছে বন বিভাগ ও র্যাব। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিট কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাদিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব-৯ সহযোগিতা করে।
অভিযানে আকাশমনি ও অন্যান্য গ্রামীণ প্রজাতির গোল কাঠ বোঝাই দুটি ট্রাক আটক করা হয়। এসময় তিনজন কাঠ পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ সাইফুল মিয়া (৩০), পিতা মৃত গাফফার মিয়া, গ্রাম রসুলপুর (মাধবপুর); পান্না মুন্ডা (৩৫), পিতা শিবলাল মুন্ডা, সুরমা চা বাগান (রেঙ্গুটিলা); ও মঙ্গল মুন্ডা (৩৬), পিতা বিজয় মুন্ডা, সুরমা চা বাগান (রেঙ্গুটিলা)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আটক আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 
























