ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জামায়াত ছাড়াই নতুন ইসলামি জোট গঠনের পথে ৪ দল

Oplus_16777216

বাংলার খবর ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাইরে থেকে একটি নতুন ইসলামপন্থী জোট গঠনের উদ্যোগ নিয়েছে চারটি ইসলামি দল। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত ওই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারা।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের আগে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য আরও সুসংহত করার বিষয়ে একমত হন নেতারা। একই সঙ্গে তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, মৌলিক সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতারা জানান, জামায়াতকে ছাড়াই জনগণের আস্থাভাজন ইসলামি রাজনীতির একটি বিকল্প প্ল্যাটফর্ম গড়তে চায় তারা। এই উদ্দেশ্যে আলোচনা চলমান থাকবে বলেও জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জামায়াত ছাড়াই নতুন ইসলামি জোট গঠনের পথে ৪ দল

আপডেট সময় ০২:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫