ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

সহনশীল হন ধৈর্য্য ধরুন, নইলে বিপদ কিন্তু সবার

বাংলার খবর ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

শনিবার (১৯ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন— “বিভাজনের ফলে আবারও ১/১১ সৃষ্টি হলে, হাসিনা ফিরবে। তখন কারও রক্ষা হবেনা। সবাই সহনশীল হন, ধৈর্য্য ধরুন। নইলে বিপদ কিন্তু সবার…”

তিনি আরও বলেন, আগে জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার ঘটনায়ও বিএনপি নেতৃত্বের সহনশীলতার নজির রয়েছে। এমনকি বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদের সাথে এনসিপি নেতাদের সম্পর্ক, বৈঠক ও আলোচনার প্রসঙ্গও তুলেছেন তিনি।

রাশেদ খাঁন বলেন, “আমি আজকের ঘটনার নিন্দা জানাই এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। বড় দল হিসেবে অনেক কিছু হজম করতে হবে। না হলে বিভাজনের সুযোগ নিয়ে আবার বিপদ ডেকে আনতে পারে স্বৈরাচার।”

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ঘোলাটে পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই। তাই সহনশীল হন, ধৈর্য্য ধরুন।”

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

সহনশীল হন ধৈর্য্য ধরুন, নইলে বিপদ কিন্তু সবার

আপডেট সময় ০২:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫