ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

সরকারই উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান

**বাংলার খবর ডেস্ক**
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ অভিযোগ করে বলেছেন, “সরকারই উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে।” তাঁর মতে, সরকার নিজেই এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যেন বলা যায়—দেশে এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠেনি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এলডিপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. রেদোয়ান বলেন, “একটি দল এখনো নির্বাচন কমিশনের নিবন্ধন পর্যন্ত পায়নি, অথচ সেই দলকে সরকার কঠোর নিরাপত্তার মধ্যে কর্মসূচি পালনের সুযোগ দিচ্ছে। অথচ অন্য দলগুলোকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না।”

সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলকে পাহারা দিয়ে কর্মসূচি পালন করতে দেওয়ার দায়িত্ব সরকারের নয়। রাজনীতিবিদরাই এই দেশ স্বাধীন করেছে। যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নেননি, তারা এখন রাজনীতিকে পথ দেখাচ্ছেন। এসব টালবাহানা বাদ দিয়ে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন।”

সমাবেশে সভাপতিত্ব করেন এলডিপি নেতা জয়নাল আবেদীন মেম্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা এলডিপি সভাপতি এ কে এম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম ও উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

ছাত্র ও যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, সাবেক যুবদল নেতা মাঈনুদ্দিন সরকার, ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, নেতা কাউসার আহমেদ কাকুল, মোজাম্মেল হক ও রাসেল প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

সরকারই উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান

আপডেট সময় ১১:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫