ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ Logo লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত Logo লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ Logo রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী Logo মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতা Logo শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ Logo লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল Logo রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে Logo হাইমচরে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

নবীগঞ্জে নিহত সাব্বিরের পরিবারকে পুলিশ সুপারের উপহার সামগ্রী বিতরণ

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক সাব্বির মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের পক্ষে হবিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জামারগাঁও-রাধাপুর গ্রামে গিয়ে নিহত সাব্বিরের পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

এসময় শোকাহত পরিবারকে সান্ত্বনা জানিয়ে এএসপি জহিরুল ইসলাম বলেন, “পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে এটি কেবলমাত্র একটি সামান্য উপহার। আপনাদের কষ্ট আমরা মুছে দিতে পারব না, তবে হবিগঞ্জ জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার কার্যালয় হত্যাকাণ্ডের ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করছে। দ্রুতই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।”

খাদ্যসামগ্রী বিতরণ ও সমবেদনা জানানো অনুষ্ঠানে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মুরাদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ

error:

নবীগঞ্জে নিহত সাব্বিরের পরিবারকে পুলিশ সুপারের উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় ১০:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫