ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

৩০ বছর পর কারাগারের চার দেয়ালের ভেতর থেকে মুক্ত জীবনে ফিরছেন কনু মিয়া

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জ

হবিগঞ্জ জেলা কারাগার থেকে দীর্ঘ ৩০ বছর ২ মাস ১৯ দিন পর অবশেষে মুক্তি পেলেন মানসিক রোগে আক্রান্ত লাখাই উপজেলার সিংহগ্রামের কনু মিয়া। দীর্ঘ এই সময়ের মধ্যে হয়নি কোনো বিচার, হয়নি কোনো শাস্তি।

১৯৯৫ সালের ২৫ মে ঘুমের ঘোরে নিজের মাকে কোদাল দিয়ে কুপিয়ে হ*ত্যা করেন কনু। গ্রামবাসীদের হাতে আটক হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন তিনি। সেই থেকেই শুরু হয় তাঁর নিঃসঙ্গ বন্দিজীবন। ধীরে ধীরে পরিবার ও সমাজের সাথেও তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অনেকে ভেবেছিলেন তিনি আর বেঁচে নেই। কিন্তু মানবতার আলো জ্বেলে সামনে আসেন হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিন। তিনি বাদীপক্ষকে খুঁজে বের করে কনুর পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করেন।

লিগ্যাল এইডের আইনজীবী এডভোকেট এম এ মজিদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ১৪ জুলাই, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম কনু মিয়ার জামিন মঞ্জুর করেন।

একজন নিরাশ্রয় মানুষের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র। দীর্ঘ তিন দশক পর কারাগারের বাইরে মুক্ত আকাশ দেখতে যাচ্ছেন কনু মিয়া। এ যেন নিঃশব্দ এক মানবতার জয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

৩০ বছর পর কারাগারের চার দেয়ালের ভেতর থেকে মুক্ত জীবনে ফিরছেন কনু মিয়া

আপডেট সময় ০৫:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫