ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ

রাষ্ট্র সংস্কারে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়: আলী রীয়াজ

বাংলার খবর ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারে সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া সম্ভব নয়।

সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার দশম দিনের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। তবে এটি স্বাভাবিক যে, সব প্রস্তাবে একমত হওয়া যাবে না। তবুও আমরা চেষ্টা করছি—যেসব বিষয়ে একমত হওয়া সম্ভব, সেগুলো নিয়ে সম্মতিতে পৌঁছাতে।”

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলী রীয়াজ জানান, জনপ্রশাসন সংস্কার, বিচারব্যবস্থা উন্নয়ন ও দুর্নীতিবিরোধী ব্যবস্থা নিয়ে ভিন্নমত রয়েছে। কিছু দল চার প্রদেশ গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “যেসব বিষয় নিয়ে প্রাথমিক ঐকমত্য হয়েছে, সেগুলো সামনে আনা হবে। এছাড়া সময় সীমিত হলেও আলোচনা অব্যাহত রাখা হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

error:

রাষ্ট্র সংস্কারে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়: আলী রীয়াজ

আপডেট সময় ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫