ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রতারিত গরু বিক্রেতার পাশে অপু বিশ্বাস, ওমরাহর খরচ বহনের ঘোষণা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়বিদারক ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একজন বৃদ্ধ ব্যক্তি গরু বিক্রির পর জাল নোট পেয়ে হাটে কান্নায় ভেঙে পড়েছেন। জানা গেছে, তার নাম রইস উদ্দিন, তিনি নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা। এবারের কোরবানির হাটে নিজের যত্নে পালা একটি গরু বিক্রির জন্য ঢাকার উত্তরার দিয়াবাড়ি হাটে আসেন তিনি।

৫ জুন, বৃহস্পতিবার গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করলেও, কিছুক্ষণ পরেই বুঝতে পারেন তার হাতে দেওয়া টাকার বান্ডেলটি ছিল জাল। এ ঘটনার পরপরই রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা অনেকের মন ছুঁয়ে যায়।

ঘটনাটি নজরে আসে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসেরও। তিনি বিষয়টি জানার পর ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’ নামের একটি মানবিক সংগঠনের মাধ্যমে রইস উদ্দিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই সংগঠনের সহায়তায় অনেকেই অর্থ সহায়তা পাঠিয়েছেন, যার মাধ্যমে রইস উদ্দিন তার ক্ষতির পরিমাণ সমান টাকা ফেরত পেয়েছেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, “ভিডিওটি ফেসবুকে দেখে আমি খুবই ব্যথিত হই। এরপর খোঁজ নিয়ে জানতে পারি, কিছু মানুষ ইতোমধ্যেই তার পাশে দাঁড়িয়েছে। পরে জানতে পারি, চাচার দীর্ঘদিনের ইচ্ছা ওমরাহ করার। তাই সিদ্ধান্ত নিয়েছি, তার ওমরাহ যাত্রার সব খরচ আমি বহন করব।”

তিনি আরও বলেন, “যদি উনি এখনই ওমরাহ করতে না চান, তাহলে তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিব, যাতে তিনি আবার গরু কিনতে পারেন বা অন্য প্রয়োজন মেটাতে পারেন। উনি আমার বাবার বয়সী, তাই একজন কন্যার দায়িত্ব থেকেই আমি এটা করতে চাই। আমি শুধু চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন।”

এই উদ্যোগটি মানুষের মাঝে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে তারকাখ্যাতির পাশাপাশি অপু বিশ্বাস তার সহমর্মিতা দিয়ে একজন সাধারণ মানুষের কষ্টে পাশে দাঁড়িয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

প্রতারিত গরু বিক্রেতার পাশে অপু বিশ্বাস, ওমরাহর খরচ বহনের ঘোষণা

আপডেট সময় ১২:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫