ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১ Logo কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী Logo লাখাইয়ে পৈতৃক ভিটার বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ Logo লাখাইয়ের পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন Logo মাধবপুরে সোনাই নদীতে ময়লার স্তুপ, দূষণে হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য Logo পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা

আমিরাতে লটারিতে তিন কোটি জিতলেন বাংলাদেশি

বাংলার খবর ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্র সিরিজ লটারিতে এক মিলিয়ন দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ মান্নান। যা বাংলাদেশি অর্থে ৩ কোটি টাকারও বেশি। তিনি আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসা করেন। গত ২০ বছর ধরে একাই সেখানে বসবাস করছেন তিনি।

সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, মান্নান এক যুগ আগে বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন। ওই সময় তার বন্ধুরা এ নিয়ে আলোচনা করত। তখন তিনিও আগ্রহ থেকে লটারির টিকিট কেনা শুরু করেন।

প্রথমে মান্নান তার পাঁচ বন্ধুর সঙ্গে প্রতিমাসে টিকিট কিনতেন। কিন্তু পরবর্তীতে মাঝে মাঝে কিনতেন। সম্প্রতি তিনি ইন-স্টোর থেকে দুটি টিকিট কেনেন এবং প্রমোশনাল অফার হিসেবে আরও তিনটি টিকিট পান। আর সেই তিনটির একটিই তাকে এনে দিয়েছে তিন কোটি টাকা।

মান্নান লটারি জেতার প্রতিক্রিয়ায় বলেন, “যখন আমি বিগ টিকিটের কাছ থেকে ফোন পেলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমার গভীর উপলব্ধি হচ্ছিল, আজই আমি লটারি জিতব।”যদিও এই অর্থ দিয়ে কী করবেন সেটি এখনো ঠিক করেননি মান্নান। তবে নিজের ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা আছে তার।

মান্নান জানিয়েছেন, তিনি বিগ টিকিটের লটারির টিকেট কেনা অব্যাহত রাখবেন। এছাড়া অন্যদেরও এই টিকিট কেনার জন্য উদ্বুধ্ধ করেছেন এই বাংলাদেশি প্রবাসী।
সূত্র: গালফ নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১

error:

আমিরাতে লটারিতে তিন কোটি জিতলেন বাংলাদেশি

আপডেট সময় ০২:৩২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫