ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

ডিসেম্বরের পর নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্রের সুযোগ তৈরি হবে: ডা. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বরের পরে নির্বাচন স্থগিত হলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ষড়যন্ত্র মাথাচাড়া দিতে পারে।

রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভাটির আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

ডা. মোশাররফ বলেন, সম্প্রতি জাপান সফরে প্রধান উপদেষ্টা একটি মন্তব্য করেছেন যা বিএনপিকে হতাশ করেছে।
তিনি বলেন, “আমরা ড. ইউনূসকে সম্মান করি। কিন্তু তিনি বিদেশে গিয়ে বলেছেন, কেবল বিএনপি নির্বাচন চায়, অন্য কেউ চায় না। তার এমন বক্তব্যে আমরা ব্যথিত হয়েছি।”

তিনি আরও জানান, শুধু বিএনপি নয়—৫৪টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিপির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সঞ্চালনা করেন সদস্য সচিব কাদের গণি চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

ডিসেম্বরের পর নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্রের সুযোগ তৈরি হবে: ডা. মোশাররফ

আপডেট সময় ০৭:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫