ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুরে এডভোকেট আমিনুল ইসলামের পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি এলাকায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে শুক্রবার বিকেলে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ-৪) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য এডভোকেট আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহিম, বিএনপি নেতা এডভোকেট আরিফ, মনতলা কলেজ ছাত্রদল সভাপতি ফরহাদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক ইমন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া, বাঘাসুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান মীর, জয়নাল আবেদীন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা লুৎফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পদযাত্রা শেষে খড়কি, খাটুরা ও বরগ গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন এডভোকেট আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা।

এডভোকেট আমিনুল ইসলাম বলেন, *“সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই সবাই দেখবে—তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।”*

তিনি আরও বলেন, *“গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা জেল-জুলুম, গুম ও হত্যার শিকার হয়েছে। খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়েছিল এবং তার সন্তানদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এসব মানুষ ভুলে যায়নি। বিএনপি আগামী নির্বাচনে এককভাবে জয়ী হয়ে ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ।”*

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, *“এখন আর ঘরে বসে থাকা চলবে না। ধানের শীষের প্রতীক নিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং ভোট চাইতে হবে।”*

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুরে এডভোকেট আমিনুল ইসলামের পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:১৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫