ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় ২৫০ জনের জামিন

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক
বিস্ফোরক আইনের মামলায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছেন আদালত। ১৫ বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন।

রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের আদালতে বিস্ফোরক মামলায় যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল করা হয়নি তাদের জামিন দেওয়া হয়।

আসামিদের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন, হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোনো সাজা নেই, সেই ২৫০ জনকে জামিন দিয়েছেন আদালত।

যাদের জামিন দেওয়া হয়েছে, সঠিকভাবে তাদের তথ্যপ্রমাণ যাচাই করে জামিনের ব্যবস্থা করার জন্য দুদিন সময় লাগতে পারে।
আগামী দুদিন পরে তারা জামিন পেয়ে যাবেন বলে আশা করেন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। পরবর্তী শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।

২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জের আদালতে শুনানির পর জামিনের এই আদেশ দেন আদালত।
এর আগে গত ৯ জানুয়ারি মামলার শুনানির কথা থাকলেও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করেন আদালত। এরপর স্থান পরিবর্তন করে সেটি কেরানীগঞ্জে নির্ধারণ করা হয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। আইনজীবীরা জানিয়েছেন, বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিচার শুরু হয়েছিল ২০১০ সালে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় ২৫০ জনের জামিন

আপডেট সময় ০৫:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫