ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’

(বাংলার খবর ডেস্ক) 

আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের’ ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জের দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ান, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন, মাস্টার্সের শিক্ষার্থী কামরুল হাসান, জুলাই আন্দোলনে আহত রাব্বি ইসলাম, আকরাম সাঈদ, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই ২৪–এর আন্দোলনে অনেক স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এখনো জুলাই হত্যার বিচার পাননি তাঁরা। ছাত্র-জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য কাজ করছে। দেশটাকে স্বপ্নের মতো সাজানোর সুযোগ এসেছে; কিন্তু একটি রাজনেতিক দল নির্বাচন নির্বাচন ধুয়া তুলে সংস্কারকাজ ব্যাহত করতে চাচ্ছে। কিন্তু দেশের মানুষ সেটি চান না। ৫৩ বছর মানুষ ওনাদের ভোট দিয়েছেন, রাজনীতি করেছেন, এ দেশের মানুষের কোনো পরিবর্তন করতে পারেননি।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের জন্য আসেনি। দেশের ছাত্র-জনতা নতুন স্বপ্ন নিয়ে দেশের পরিবর্তনের লক্ষ্য নিয়ে আন্দোলন করেছে। তাঁরা চান, আগে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় খুনি হাসিনার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার। যদি সংস্কারের আগে নির্বাচন দিতে হয়, তাহলে ছাত্র–জনতার রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে নির্বাচন দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’

আপডেট সময় ১০:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫