ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাধবপুরে বিএনপির কর্মীসভা

Oplus_0

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় মাধবপুর হোটেল হাইওয়ে কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল বাবুলের পরিচালনায় এ সভা জনসভায় রূপ নেয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে।

সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সৈয়দ মো. ফয়সল।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ, শিল্পপতি সৈয়দ মো. হুমায়ুন এবং প্রকৌশলী সৈয়দ মো. সেলিম।

সকাল ১০টা থেকেই উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী কর্মসূচিতে যোগ দেন।

সৈয়দ মো. ফয়সল তার বক্তব্যে বলেন, “বিগত ১৬ বছরে আমাদের স্বাধীনভাবে চলার সুযোগ দেয়া হয়নি। হামলা-মামলা করে আমাদের কোণঠাসা করা হয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিএনপি হলো এই দেশের মাটি ও মানুষের দল। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবার ক্ষমতায় ফিরবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,“মাধবপুর-চুনারুঘাটের মানুষের সঙ্গে আমার হৃদয়ের টান। নেতাকর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে বলছি, যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, জনগণের রায়ে আমি সংসদ সদস্য নির্বাচিত হব ইনশাআল্লাহ।”

তিনি আরও উল্লেখ করেন, তার পরিবার বিএনপির রাজনীতি করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে। তার বড় ভাই সাবেক কৃষিমন্ত্রী সৈয়দ মো. কায়সার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারারুদ্ধ অবস্থায় মারা যান।

সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সিনিয়র সহ-সভাপতি অলিউল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, শামছুল ইসলাম মামুন, চেয়ারম্যান খোরশেদ আলম,হোসাইন মোঃ রফিক।

পৌর বিএনপির পক্ষে বক্তব্য দেন সভাপতি গোলাপ খাঁন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান খান, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরুজ মিয়া এবং সাবেক আহ্বায়ক আবুল বাসার।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। এতে আরও বক্তব্য রাখেন

ছাত্রদল আহ্বায়ক মারুফ মিয়া, যুবদল সদস্য সচিব কবির খান চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ফরিদুর রহমান, শ্রমিকদল আহ্বায়ক মাসুদ আলী, কৃষকদল আহ্বায়ক মুখলেছুর রহমান সোহেল, বিএনপি নেতা আনিছুল আবদাল শাহ লিটন, ছায়েদুর রহমান, পৌর যুবদল আহ্বায়ক জনি পাঠান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আলমগীর কবির ও যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ।

সভায় সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাধবপুরে বিএনপির কর্মীসভা

আপডেট সময় ০৭:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫