ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১ Logo কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী Logo লাখাইয়ে পৈতৃক ভিটার বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ Logo লাখাইয়ের পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন Logo মাধবপুরে সোনাই নদীতে ময়লার স্তুপ, দূষণে হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য Logo পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা

ট্যুরিস্ট ভিসা খুব শিগগির চালু: ভারতীয় সহকারী হাইকমিশনার

বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। তবে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুই দেশের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি-রপ্তানির গতি বাড়াতে দুদেশের সরকার কাজ করছে জানিয়ে বৈঠকে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভারত অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইনসহ বেশকিছু কাজ চলমান। সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি আরও বাড়বে। বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

এর আগে, দুপুরে সড়কপথে রাজশাহী থেকে হিলিতে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার। পরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে যান এবং সেখানে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।
ভারতে কিছুক্ষণ অবস্থান শেষে আবারও বাংলাদেশের ফিরে আসেন এবং হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সবশেষে আবারও রাজশাহীর উদ্দেশ্য রওয়ানা দেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১

error:

ট্যুরিস্ট ভিসা খুব শিগগির চালু: ভারতীয় সহকারী হাইকমিশনার

আপডেট সময় ০৯:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫