ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খেয়ে যা খাওয়ার পরামর্শ মৎস্য উপদেষ্টার

পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয় জানিয়ে ফরিদা আক্তার বলেন, এসময় ইলিশের নামে জাটকা খাওয়া হয় যা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন।

উপদেষ্টা আরও বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায়। সারা দেশে এমনটা করে না।’

পহেলা বৈশাখে পান্তা-ইলিশকে আরোপিত সংস্কৃতি উল্লেখ করে এসময় শাক, পোড়া মরিচ ও ভর্তা খাওয়ার কথা বলেন তিনি।

ইলিশ রক্ষায় আগামীকাল ৮ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এসময় জাটকা সংরক্ষণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। এরপরও কেউ জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আখতার।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খেয়ে যা খাওয়ার পরামর্শ মৎস্য উপদেষ্টার

আপডেট সময় ০৫:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫