ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী ও ভাবি আটক

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে কামরুন নাহার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মোহাম্মদ আলী ওরফে তোফাজ্জলের স্ত্রী এবং এক সন্তানের জননী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে কামরুন নাহারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মোহাম্মদ আলী ওরফে তোফাজ্জল এবং ভাবি রেখা আক্তার (স্থানীয় ইউপি সদস্য সোহাগ মিয়ার স্ত্রী)–কে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালিমুল হক এবং মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের মামা ফেরদৌস দাবি করেন, “আমার ভাগ্নিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চায় শ্বশুরবাড়ির লোকজন।”

এ বিষয়ে ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

error:

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী ও ভাবি আটক

আপডেট সময় ১২:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫