ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মহাসড়কে উল্টে গেল লরি, কুমিল্লায় ১০ কিমি যানজট ও ৫ ঘণ্টা ভোগান্তি

বাংলার খবর প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উল্টে যায় একটি মালবাহী লরি। রোববার সকালে উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। এতে পাঁচ ঘণ্টা ধরে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পুলিশ জানায়, সকাল ৬টার দিকে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। বড় আকৃতির হওয়ায় সড়কের পুরো অংশ বন্ধ হয়ে পড়ে।

হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, ‘প্রথমে রেকার দিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়, পরে বড় দুটি ক্রেন এনে সফলভাবে উদ্ধার করি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অবশেষে দুপুর ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক করা যায়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা বৃষ্টির কারণে রাস্তায় পিচ্ছিল অবস্থায় লরিটি উল্টে যায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মহাসড়কে উল্টে গেল লরি, কুমিল্লায় ১০ কিমি যানজট ও ৫ ঘণ্টা ভোগান্তি

আপডেট সময় ০৮:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫