ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে শেরপুরে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

বাংলার খবর প্রতিনিধি, শেরপুর:
জুলাই ও আগস্ট মাসের গণ-আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় শেরপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে শেরপুর সদর উপজেলা ও পৌর ছাত্রদল এ আয়োজন করে।

প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিক বাবু এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল ও যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তারা।

মাহফিল সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ এবং সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সিমান্ত, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসানসহ ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

হাসেম আহম্মেদ সিদ্দিক বাবু বলেন, “জুলাই-আগস্টের শহীদদের নিয়ে যারা বড় বড় কথা বলেন, তাদের কখনো বাস্তবে শহীদদের জন্য কর্মসূচি দিতে দেখি না। ছাত্রদলই একমাত্র সংগঠন, যারা তাদের সম্মানে নিয়মিত দোয়া ও স্মরণসভা আয়োজন করে।”

তিনি আরও বলেন, “সারা দেশে ১৪২ জনের বেশি ছাত্রনেতা শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমরা তাদের রক্তঋণ কখনো ভুলবো না।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ

error:

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে শেরপুরে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময় ০৫:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫