ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান Logo ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার Logo লাখাইয়ের হাওর-বিলে চায়না দুয়ারী ও মিউজিক জালের মহোৎসব, হুমকিতে দেশি মাছ ও জলজ প্রাণী Logo ছোট ভুলে বড় জরিমানা নয়, মানবিক বিবেচনার দাবিতে চাঁদপুরে রিকশাচালকদের মানববন্ধন Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি ফয়সল Logo মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ Logo অবৈধ ট্রাক্টরে নষ্ট হচ্ছে মাধবপুরের গ্রামীণ সড়ক ছয় মাসেই ক্ষতিগ্রস্ত ইটসলিং রাস্তা, বাড়ছে জনদুর্ভোগ Logo বউ দেখানোর কথা বলে সিএনজিতে তুলে অপহরণ, ৩০ হাজার টাকা আদায় Logo ১৭ বছরেও সংস্কার হয়নি ছৈয়াল বাড়ির রাস্তা, বাবা-ছেলের নিজ উদ্যোগে মেরামত Logo নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৭ বছরেও সংস্কার হয়নি ছৈয়াল বাড়ির রাস্তা, বাবা-ছেলের নিজ উদ্যোগে মেরামত

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের মডেল উত্তর আলগী এলাকার ছৈয়াল বাড়ির একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৭ বছরেও স্থায়ীভাবে সংস্কার হয়নি। বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার পর রাস্তার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ নিজ উদ্যোগে মেরামতের কাজ শুরু করেছেন এক বাবা ও তার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মডেল উত্তর আলগী ৫ নম্বর ওয়ার্ডের চাঁদতারা জামে মসজিদ সংলগ্ন ছৈয়াল বাড়ির এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও অটোরিকশা, ভ্যান, রিকশা ও মোটরসাইকেল নিয়মিত চলাচল করে এ সড়কে। তবে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে রাস্তার বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, গত ১৭ বছরে বিভিন্ন সময়ে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে বছরের পর বছর একই দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
দীর্ঘদিনের ভোগান্তি আর সহ্য করতে না পেরে নিজ অর্থায়নে রাস্তার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন হাফেজ ছৈয়াল। তিনি তার বাবাকে সঙ্গে নিয়ে নিজেরাই শ্রমিকের কাজ করে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারকাজ শুরু করেন।
মোহাম্মদ মনির হোসেন হাফেজ ছৈয়াল জানান, গত ১৭ বছর ধরে রাস্তা সংস্কারের জন্য সরকারের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন ব্যক্তির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। নানা সময়ে আশ্বাস মিললেও এখন পর্যন্ত সড়কটির কোনো স্থায়ী সংস্কার হয়নি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগ দেখেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে বাবা-ছেলে মিলে নিজেদের অর্থ ও উদ্যোগে রাস্তার কিছু অংশ মেরামতের কাজ শুরু করেছেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি দ্রুত ও টেকসইভাবে সংস্কারের জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দারাও জনদুর্ভোগ নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দীর্ঘ ১৭ বছর ধরে বেহাল অবস্থায় থাকা ছৈয়াল বাড়ির রাস্তাটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান

error:

১৭ বছরেও সংস্কার হয়নি ছৈয়াল বাড়ির রাস্তা, বাবা-ছেলের নিজ উদ্যোগে মেরামত

আপডেট সময় ০১:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬