ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন Logo বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি চালু, প্রধান সমস্যা স্লট বুকিং Logo লন্ডনে থাকায় এবার পূজামণ্ডপ পরিদর্শনে যেতে পারছেন না সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান Logo অস্ত্রকাণ্ডে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর, দাবি সূত্রের Logo লাখাইয়ে সরকারি কর্মচারীর মৃত্যু, সৎকার নিয়ে দুই স্ত্রীর বিরোধের অবসান Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, দেড় ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ Logo আন্দিউড়া ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক তিন অভিযানে ভারতীয় মদ জব্দ Logo ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল

বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি চালু, প্রধান সমস্যা স্লট বুকিং

বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরির কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ। তবে ভিসা আবেদনকারীদের প্রধান সমস্যা স্লট বুকিং বলে উল্লেখ করেছেন তিনি। অসাধু এজেন্ট ও দালালদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলেও স্বীকার করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পবন বাদেহ।

ভিসা পেতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, গত প্রায় চার মাস ধরে ভারতীয় ভিসার সব ক্যাটাগরির কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে স্লট বুকিং নিয়ে সমস্যা রয়েছে। অসাধু এজেন্ট ও দালালরা আগাম স্লট ব্লক করে রাখায় সাধারণ আবেদনকারীরা নিজেরা স্লট পাচ্ছেন না। ফলে অনেকে বাধ্য হয়ে এসব এজেন্টের সহায়তা নিচ্ছেন।

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দালালমুক্ত করতে ভারতীয় কর্তৃপক্ষ কাজ করছে জানিয়ে ডেপুটি হাইকমিশনার বলেন, প্রতিদিন ভিসা ব্যবস্থার সিস্টেম ও ওয়েবসাইট উন্নত করা হচ্ছে। নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে আবেদনকারীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই নিজেরা আবেদন করতে পারেন।

তিনি আরও বলেন, গত কয়েক মাসে এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমানে অনেকেই নিজেরা আবেদন করে সফলভাবে ভিসা পাচ্ছেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়ে পবন বাদেহ বলেন, মা দুর্গা যেন সবার জীবন ও পরিবারে সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনেন।

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রশংসা করে তিনি বলেন, পূজা উপলক্ষে সরকার ও স্থানীয় প্রশাসন যে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে তাঁরা আনন্দিত। সব জায়গায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে পবন বাদেহ কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার ঐতিহ্যবাহী বাড়ির পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

error:

বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি চালু, প্রধান সমস্যা স্লট বুকিং

আপডেট সময় ০৯:৩১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬