ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

হাইমচরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় হাইমচর উপজেলা মডেল মসজিদে সেপ্টেম্বর মাসের মাসিক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) হাইমচর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ সভা ও প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা জুলফিকার হাসান মুরাদ।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ জীবনযাপন ও মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। একই সঙ্গে চলমান শিক্ষা কার্যক্রমের সমন্বয়, শিক্ষকদের দায়িত্ব পালন এবং নিয়মিত পাঠদানসহ কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশুদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্থানীয় পর্যায়ে পরিচালিত হচ্ছে।

ক্লাস্টার ট্রেনিংয়ের অংশ হিসেবে শিক্ষাদানের পদ্ধতি, শিশুদের সঙ্গে শিক্ষকদের আচরণ, পাঠদানকে সহজ ও কার্যকর করা এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ ধরনের সমন্বয় সভা ও প্রশিক্ষণের মাধ্যমে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি কার্যক্রমের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্টদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

হাইমচরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা ও ক্লাস্টার ট্রেনিং

আপডেট সময় ০৮:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬