ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন Logo বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি চালু, প্রধান সমস্যা স্লট বুকিং Logo লন্ডনে থাকায় এবার পূজামণ্ডপ পরিদর্শনে যেতে পারছেন না সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান Logo অস্ত্রকাণ্ডে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর, দাবি সূত্রের Logo লাখাইয়ে সরকারি কর্মচারীর মৃত্যু, সৎকার নিয়ে দুই স্ত্রীর বিরোধের অবসান Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, দেড় ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ Logo আন্দিউড়া ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক তিন অভিযানে ভারতীয় মদ জব্দ Logo ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

বাংলার খবর ডেস্ক:

রাতভর নানা আলোচনা ও গুঞ্জনের পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, “আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”

তিনি আরও লেখেন, ফেসবুকে কিছু মানুষের উল্লাসসূচক পোস্ট দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে যোগ দেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, এবার একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফর করার কথাও জানান তিনি।

ফেসবুক পোস্টের শেষে তিনি লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

এর আগে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে ইশরাক হোসেন অডিও বার্তায় ওই খবরকে গুজব বলে উল্লেখ করেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর নির্দেশসংক্রান্ত সংবাদকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদলিপি পাঠানো হয়। পরে মধ্যরাতে এ বিষয়ে ফেসবুকে আরেকটি বার্তা দেন ইশরাক হোসেন।

উল্লেখ্য, শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

error:

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

আপডেট সময় ০৯:৫৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬