ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২ বন্ধু Logo মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন Logo বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি চালু, প্রধান সমস্যা স্লট বুকিং Logo আমেরিকায় থাকায় এবার পূজামণ্ডপ পরিদর্শনে যেতে পারছেন না সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান Logo অস্ত্রকাণ্ডে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর, দাবি সূত্রের Logo লাখাইয়ে সরকারি কর্মচারীর মৃত্যু, সৎকার নিয়ে দুই স্ত্রীর বিরোধের অবসান

সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

বাংলার খবর ডেস্ক

সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলায় সংবাদ প্রকাশের জেরে এম. এ. মোতালিব ভূঁইয়া নামে এক সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর হাতের রগ কেটে গেছে। এ ছাড়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

রোববার রাত ৮টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহত মোতালিব ভূঁইয়া দৈনিক সংবাদ-এর দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে বসে ছিলেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। এ সময় আহাদ ভূঁইয়া ও তাঁর সহযোগীরা রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে আহাদ ভূঁইয়াকে আটক করেন। পরে তাঁকে বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহত সাংবাদিক মোতালিব ভূঁইয়া ও তাঁর স্বজনদের অভিযোগ, আহাদ ভূঁইয়া সীমান্ত দিয়ে ভারতীয় মদ, ইয়াবাসহ বিভিন্ন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। সম্প্রতি মাদক চোরাচালান নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে ওই চক্র তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার জানানো হয়েছিল বলেও দাবি করেন তাঁরা।

স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, সংবাদ প্রকাশের জেরে প্রায় দেড় মাস আগে মোতালিবের দুই ছোট ভাই কবির ভূঁইয়া ও মামুন ভূঁইয়ার ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল ওই চক্র। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি মামলা করা হয়। এর মধ্যেই রোববার আবারও মোতালিবের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দোয়ারাবাজার থানার ওসি মো. তারিকুল ইসলাম তালুকদার বলেন, আহাদ মাদক কারবারের সঙ্গে জড়িত। সম্প্রতি পুলিশ ও বিজিবি সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা, মদসহ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে। এতে মাদক কারবারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে জানান তি

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

error:

আপডেট সময় ০২:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬