ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২ বন্ধু Logo মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন Logo বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি চালু, প্রধান সমস্যা স্লট বুকিং Logo লন্ডনে থাকায় এবার পূজামণ্ডপ পরিদর্শনে যেতে পারছেন না সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান Logo অস্ত্রকাণ্ডে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর, দাবি সূত্রের Logo লাখাইয়ে সরকারি কর্মচারীর মৃত্যু, সৎকার নিয়ে দুই স্ত্রীর বিরোধের অবসান Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, দেড় ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ

লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ উপলক্ষে তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

রোববার (১৮ অক্টোবর) প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলার করাব, বামৈ ও লাখাইসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। পূজা কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে আলাপকালে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে পূর্ব সিংহগ্রাম দাসপাড়া পূজা কমিটির সভাপতি সজল দাস বলেন, প্রতি বছরের মতো এবারও তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করছেন। মণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সহসভাপতি মাওলানা জালাল আহমেদ ও মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস, সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২ বন্ধু

error:

লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

আপডেট সময় ১১:২৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬