ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সাপের কামড়ে ১৪ বছরের কিশোরীর মৃত্যু, অ্যান্টিভেনম না থাকায় ক্ষোভ Logo কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ Logo গাঁজা সেবন ও স্ত্রীকে প্রহারের অভিযোগে বাহুবলে যুবকের ৮ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ Logo মাধবপুরের অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের এডহক কমিটির সভাপতি অ্যাড. নিজাম খাঁন Logo নবীগঞ্জে এমবিবিএস পাস ছাড়াই ‘ডাক্তার’ পরিচয় দিয়ে চিকিৎসা, ৫০ হাজার টাকা জরিমানা Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা Logo গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে আগামী বুধবার থেকে Logo মাধবপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল Logo বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে মাদারীপুরের সুমন

একযোগে পুলিশের ৪৯ ইন্সপেক্টরকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের ৪৯ জন পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিধি অনুযায়ী প্রাপ্য অবসর সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে র‌্যাবসহ বিভিন্ন ইউনিট ও স্থানে দায়িত্ব পালন করা আরও সাতজন সহকারী পুলিশ সুপারকেও (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের ক্ষেত্রেও একইভাবে বিধি অনুযায়ী অবসর সুবিধা পাওয়ার কথা বলা হয়েছে এবং আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

অবসরে পাঠানো সাত এএসপি হলেন—নূরে আলম সিদ্দিকী (র‌্যাব সদর দপ্তর), ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‌্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের এএসপি মো. রবিউল ইসলাম।

তবে ৪৯ ইন্সপেক্টর ও সাত এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পৃথক আদেশে এর বিস্তারিত কারণ উল্লেখ করা হয়েছে কি না, তা প্রকাশিত তথ্য থেকে স্পষ্ট নয়।

সরকারি আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রচলিত বিধিবিধান অনুসারে অবসরকালীন সুযোগ-সুবিধা পাবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সাপের কামড়ে ১৪ বছরের কিশোরীর মৃত্যু, অ্যান্টিভেনম না থাকায় ক্ষোভ

error:

একযোগে পুলিশের ৪৯ ইন্সপেক্টরকে বাধ্যতামূলক অবসর

আপডেট সময় ১০:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬