ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে Logo বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা Logo শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান Logo গ্যাস সংকটে মাধবপুরে ৩ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা Logo প্রচণ্ড গরমে অতিষ্ঠ লাখাই উপজেলার জনজীবন, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ Logo মহেশখালীতে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু: জাতীয় গ্রিডে স্বস্তি Logo সত্যের পক্ষে কলম: সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ Logo হবিগঞ্জে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ শুরু, স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চলে Logo লাখাইয়ে প্রেমিকের বাড়িতে ৪৪ ঘণ্টা ধরে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই মরব’ Logo বাহুবল থেকে মিরপুরে সিএনজি ভাড়া ৩০ টাকা, নেপথ্যে তীব্র গ্যাস সংকট

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলার খবর

অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষক-শিক্ষিকাদের আর আগের মতো বিভিন্ন অফিসে ঘুরতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে শিক্ষকদের আর কোনো ভোগান্তি পোহাতে হবে না এবং কোনো মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা সইতে হবে না। আগামী দিনগুলোতে যথাসময়ে সম্পূর্ণ অনলাইনে শিক্ষকদের প্রাপ্য টাকা কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ব্যাংক ও বিভিন্ন সেক্টরের পাশাপাশি শিক্ষকদের কল্যাণ তহবিল থেকেও লুটপাট চালিয়ে তহবিলগুলোকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। সেগুলোর মধ্য থেকেই দীর্ঘ চার বছর পর প্রায় ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকাকে তাদের জমানো টাকার একটি অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষক সমাজকে জাতির আলোকবর্তিকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের নিজ প্রাপ্য টাকা তুলতে গিয়ে ঘুষ বা ভোগান্তির শিকার হওয়া জাতি হিসেবে আমাদের দীনতা প্রকাশ করে। শিক্ষকদের এই দুর্ভোগের অবসান ঘটাতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

error:

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৫:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬