
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার, বাংলার খবর
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এমবিবিএস পাস না করেও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার এবং মিথ্যা পেশাগত যোগ্যতা দেখিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে কাজী দেলোয়ার আহমেদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, কুরশা গ্রামের বাসিন্দা কাজী দেলোয়ার আহমেদ দীর্ঘদিন ধরে কোনো ধরনের নিবন্ধন ও বৈধ ডিগ্রি ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে আসছিলেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মেডিক্যাল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ ভুলভাবে সংরক্ষণের অভিযোগও প্রমাণিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় তাঁকে এই জরিমানা করা হয়। নবীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
বাংলার খবর ডেস্ক : 

























