ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি Logo লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড় Logo লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম Logo লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার Logo লাখাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, বাম্পার ফলনের আশা Logo লাখাইয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ‘লাদেন’ গ্রেফতার Logo লাখাইয়ে পুকুরে মুরগির খামারের বর্জ্য ভাসার অভিযোগ, পানিদূষণ নিয়ে উদ্বেগ Logo মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা ২ হাজার টাকা Logo মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান Logo ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল

লাখাইয়ে সাপের কামড়ে ১৪ বছরের কিশোরীর মৃত্যু, অ্যান্টিভেনম না থাকায় ক্ষোভ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপের কামড়ে মোছা. সাজেদা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের প্রতিষেধক অ্যান্টিভেনম না থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে অতিরিক্ত সময় লেগে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।

নিহত সাজেদা আক্তার উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত কুরবান আলীর ছোট মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে নিজ বসতঘরে চালের গুঁড়ি তৈরির কাজ করছিল সাজেদা। একপর্যায়ে খাটের নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ের গোড়ালিতে কামড় দেয়।

পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি বুঝতে পেরে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের অ্যান্টিভেনম না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু সিলেট নেওয়ার পথেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসার ব্যবস্থা থাকলে মূল্যবান সময় নষ্ট করে এত দূরে যেতে হতো না। দ্রুত চিকিৎসা পেলে হয়তো সাজেদাকে বাঁচানো সম্ভব হতো।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত সাপের অ্যান্টিভেনম সরবরাহ ও জরুরি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি

error:

লাখাইয়ে সাপের কামড়ে ১৪ বছরের কিশোরীর মৃত্যু, অ্যান্টিভেনম না থাকায় ক্ষোভ

আপডেট সময় ১২:০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬