ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা Logo বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্যসহ কাভার্ড ভ্যান আটক Logo বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে পদ্ম গোখরা উদ্ধার, সাতছড়িতে অবমুক্ত Logo রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Logo পাঁচ চা বাগানে কর্মবিরতি, মজুরি না পেয়ে সংকটে হাজারো শ্রমিক Logo ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার, বাংলার খবর

হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া।

এজাহারে বলা হয়, ১৪ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে চুনারুঘাটের ১০ নম্বর মিরাশী ইউনিয়নের পূর্ব পাকুরিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান মানিক সরকারের বাড়িতে গোপন বৈঠক থেকে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র করা হচ্ছিল। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, সভাপতি আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলীসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগের শীর্ষস্থানীয় নেতারা। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, মামলার তদন্ত চলমান এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল

error:

চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আপডেট সময় ০৮:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬