ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ Logo মাধবপুরের অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের এডহক কমিটির সভাপতি অ্যাড. নিজাম খাঁন Logo নবীগঞ্জে এমবিবিএস পাস ছাড়াই ‘ডাক্তার’ পরিচয় দিয়ে চিকিৎসা, ৫০ হাজার টাকা জরিমানা Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা Logo গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে আগামী বুধবার থেকে Logo মাধবপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল Logo বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে মাদারীপুরের সুমন Logo চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা Logo গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে Logo বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

মাধবপুরের অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের এডহক কমিটির সভাপতি অ্যাড. নিজাম খাঁন

স্টাফ রিপোর্টার, বাংলার খবর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত নারী শিক্ষার বিশিষ্ট প্রতিষ্ঠান ‘অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিজাম খাঁন। তিনি উপজেলার বহরা ইউনিয়নের হরিপ্রসাদপুর গ্রামের মরহুম আলহাজ্ব ইছব খাঁনের জ্যেষ্ঠ পুত্র।

মরহুম আলহাজ্ব ইছব খাঁন এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। পিতার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট নিজাম খাঁন সভাপতি মনোনীত হওয়ায় এলাকার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক মহলে আনন্দের জোয়ার বইছে। নতুন সভাপতির নেতৃত্বে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একে কলেজ পর্যায়ে উন্নীতকরণের জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে অ্যাডভোকেট নিজাম খাঁন স্থানীয় সংসদ সদস্য এস এম ফয়সল ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম শাহজাহানসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ

error:

মাধবপুরের অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের এডহক কমিটির সভাপতি অ্যাড. নিজাম খাঁন

আপডেট সময় ০৮:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬