ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার Logo রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসাইন Logo লাখাইয়ে বালু নিলামে গিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযানে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি Logo ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, জোরদার গোয়েন্দা নজরদারি Logo লাখাইয়ে বুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo ভারতে পালানোর চেষ্টাকালে সীমান্তে আটক সিলেটের আওয়ামী লীগ নেতা মিসবাহ সিরাজ

লাখাইয়ে দুই বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা: আইনশৃঙ্খলা ও যানজট নিরসনে জোর

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম প্রধান দুটি বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজার ও বামৈ বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, যানজট নিরসন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লাখাই থানার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ। সভায় বুল্লা বাজার ও বামৈ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ব্যবসা পরিচালনায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, যানজট নিরসন এবং বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওসি শরীফ আহমেদ বলেন, বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। তবে এ কাজে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বাজারে যানজট এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাজারের আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভার শেষে বাজারের সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসন ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

error:

লাখাইয়ে দুই বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা: আইনশৃঙ্খলা ও যানজট নিরসনে জোর

আপডেট সময় ১২:৩৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬