
হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। হাইমচরের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ।
অন্যদিকে, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের সঙ্গে সাক্ষাৎকালে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
আলোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি মো. শাহ আলম বলেন, “আমার থানায় কেউ মাদক নিয়ে প্রবেশ করলে তাকে জেলে যেতে হবে।”
সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন, শান্ত
বাংলার খবর ডেস্ক : 

























