ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে বামৈ বাজারে পরিচ্ছন্নতা অভিযান Logo বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার বেড়ে ৫৯.২ শতাংশ, মোবাইল ফোন ব্যবহার ৮৯.৬ শতাংশ Logo নাসিরনগরের চাপরতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণায় জামাল আহমদ Logo রাজধানীর অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার Logo কুষ্টিয়ায় আজ থেকে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, বিতরণে স্বচ্ছতার ওপর গুরুত্ব Logo ভারত থেকে বাংলাদেশে এলো রেলের ১৮টি নতুন কোচ, আসছে আরও ১৮২টি Logo মাধবপুরে স্কুলছাত্রী তাহমিনা নিখোঁজের এক মাস, এখনো মেলেনি সন্ধান

লাখাইয়ে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বামৈ বাজারের পূর্ব পাশে পিরতাজি হাটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে পিরতাজি হাটি এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল ও যাত্রীবাহী ব্যাটারিচালিত টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়। এতে টমটমের যাত্রী এবং মোটরসাইকেলের আরোহীসহ মোট চারজন আহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
আকস্মিক এ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
দুর্ঘটনায় আহতদের পরিচয় ও তাদের বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

লাখাইয়ে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় ০২:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬