ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo জামালপুরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা পরিষদে এমপি এস এম ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন Logo মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা Logo হাইমচরে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনও অমিত রায়কে সংবর্ধনা Logo লাখাইয়ে রোপা আমন আবাদের ধুম: Logo মাধবপুরে শ্রেণিকক্ষ সংকটে উজ্জ্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান Logo একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ Logo খোয়াই নদীর ভাঙনে প্লাবিত মিরপুর-ধুলিয়াখাল সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী Logo জামালপুরে বহুতল ভবনের জানালা দিয়ে পানি চাইল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

লাখাইয়ে রোপা আমন আবাদের ধুম:

লাখাইয়ে রোপা আমন আবাদের ধুম:

পারভেজ হাসান, লাখাই :বর্ষার পানি নেমে যাওয়া এবং অনুকূল আবহাওয়ার কারণে হবিগঞ্জের লাখাই উপজেলায় পুরোদমে শুরু হয়েছে রোপা আমন ধান রোপণ। কৃষকদের দম ফেলার ফুরসত নেই; জমি চাষাবাদ, বীজতলা থেকে চারা তোলা এবং ক্ষেতে চারা রোপণের ব্যস্ততায় কাটছে তাদের দিনকাল।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছেন। যেসব জমিতে সম্প্রতি আউশ ধান কাটা শেষ হয়েছে, সেগুলোতেও চলছে আমন চারা রোপণের ধুম। করাব ইউনিয়নের সিংহ গ্রামের কৃষক আনাই মিয়া জানান, অনেকে একটু দেরিতে শুরু করলেও তারা এক সপ্তাহ আগে থেকেই আমন রোপণ শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান বৃষ্টিপাত এবং বর্ষার পানি বাড়ার আশঙ্কার মাঝেও এ সপ্তাহে আমন রোপণ পুরোদমে চলছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লাখাইয়ে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার হেক্টরের বেশি। এর মধ্যে রয়েছে হাইব্রিড জাত: প্রায় ৪০০ হেক্টর জমি।

উফশী জাত: ৭ হাজার হেক্টরের বেশি জমি।

বিগত বছরের তুলনায় এবার আবাদের এই লক্ষ্যমাত্রা বেশ সন্তোষজনক। কৃষকরা চলতি মৌসুমে বিআর-২২, ব্রিধান-৭৫, ব্রিধান-১০৩, বিনা-৭ এবং বিনা-১৭ জাতের ধানের আবাদ বেশি করছেন।

কৃষকদের মাঝে আমন চাষের আগ্রহ বাড়াতে কাজ করছে উপজেলা কৃষি অফিস। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম বলেন,

“অনুকূল আবহাওয়া এবং কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করায় রোপা আমন আবাদের প্রতি কৃষকদের আগ্রহ অনেক বেড়েছে।”

তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ, সঠিক জাত নির্বাচন এবং সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকির ফলে এবার বাম্পার ফলনের আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

error:

লাখাইয়ে রোপা আমন আবাদের ধুম:

আপডেট সময় ০৪:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬