ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি Logo ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের জমি দখলের অভিযোগ, লাখাইয়ে হামলায় বৃদ্ধ বাবাসহ আহত ৩ Logo ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র, ২ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম Logo মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস Logo চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস Logo ধুলিয়াখাল-মিরপুর সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত Logo মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকার বেশি Logo শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত Logo মাধবপুরে খান্দুরা শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

ভারতে পালানোর চেষ্টাকালে সীমান্তে আটক সিলেটের আওয়ামী লীগ নেতা মিসবাহ সিরাজ

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ একটি টহল দল কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রের দাবি, ভারতে পালিয়ে যেতে তাকে সহায়তাকারী দালালরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাকে সীমান্ত এলাকায় রেখে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।
আটকের পর বিজিবি হেফাজতে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের ধারণা, এসব মামলায় গ্রেপ্তার এড়াতেই তিনি অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে তার আটকের বিষয়ে পুলিশ বা বিজিবির পক্ষ থেকে মামলাগুলোর বর্তমান অবস্থা এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি

error:

ভারতে পালানোর চেষ্টাকালে সীমান্তে আটক সিলেটের আওয়ামী লীগ নেতা মিসবাহ সিরাজ

আপডেট সময় ০২:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬