ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মালদ্বীপ বি এন পির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপের রাজধানী মালে একটি হোটেলে মালদ্বীপ বিএনপি শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মো. রবিউল আলম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তেলাওয়াত করেন মালদ্বীপ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি বাবুল হোসেন ও ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মামুন মিয়া, পিয়াস হাসান, আব্দুল মান্নান, মো. হাসান, খায়রুল আমিন প্রধান, মাহবুব আলমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিক্ষক ও প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে এনবিএল শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএস-বাংলা এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি মো. জসিম উদ্দিন, মো. ইবাদ উল্লাহ্‌, কনসুলার সহকারী আল মামুন পাঠানসহ দূতাবাসের কর্মকর্তারা।

এছাড়াও মালদ্বীপ যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়ার মাধ্যমে জিয়া পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মালদ্বীপ বি এন পির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৭:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬