ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

মো. আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:

পবিত্র মেরাজুন্নবী (সা.) উপলক্ষে ইসলাহ্ ও আত্মশুদ্ধিমূলক সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে মালদ্বীপের রাজধানী মালের স্টার হোটেলে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিল আয়োজন করা হয়।

মদিনার জামাত মালদ্বীপ শাখার সভাপতি সাংবাদিক মো. আল আমিনের পরিচালনায় এবং আলহাজ্ব আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নেহের মিয়া রানা, মো. আলতাফ হোসেন, মো. আলমগীর সিকদার ও মো. শরিফুল ইসলাম।

মাহফিলে ধারাবাহিকভাবে ইসলামিক আলোচনা পেশ করেন মাওলানা মো. ইসরাফিল হোসেন, হাফেজ মো. মাসুম বিল্লাহ, হাফেজ মো. হান্নান মিয়া এবং মদিনার জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন। আলোচনায় বক্তারা মেরাজুন্নবী (সা.)-এর তাৎপর্য, ইসলাহ্ ও আত্মশুদ্ধির গুরুত্ব এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে এর শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. ফারুক হোসেন, মো. আলমগীর হোসেন আলম, মো. রবিউল আলম, মো. খলিলুর রহমান সাহজী, মো. মাহফুজুর রহমান, আবু আহম্মেদ সেলিম মিয়া, মো. জামাল উদ্দিন, মো. আশিক, মো. জলিল, মো. তৌহিদসহ মালদ্বীপ বিএনপির নেতাকর্মী, প্রবাসী সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী।

পরিশেষে তাবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, প্রতি হিজরি সনের ২৬ রজব রাতে মুসলমানরা শবে মেরাজ পালন করে। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬