ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo মাধবপুরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, সেচ ব্যাহত হওয়ার শঙ্কা Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে দুই হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ে স্ত্রীর ও বোনের করা পৃথক মামলায় দুইজন গ্রেফতার Logo আগামীকাল হাইমচর সফরে আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের

ইশতেহার চূড়ান্ত করছে বিএনপি

বাংলার খবর ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের ইশতেহার চূড়ান্ত করার কাজ শুরু করেছে বিএনপি। দলের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, জুলাই জাতীয় সনদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দিকনির্দেশনার সমন্বয়ে এবারের ইশতেহার তৈরি হচ্ছে। সোমবার রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতিবিরোধী শক্তিশালী কাঠামোকে কেন্দ্রীয় বিষয় করা হচ্ছে। এছাড়া শ্রেণি-পেশাভিত্তিক প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে।

ইশতেহারের মূল বিষয়গুলো:
– আলেম-ওলামার জন্য কওমি মাদ্রাসা উন্নয়ন, ইসলামিক গবেষণা তহবিল, ধর্মচর্চায় বাধাহীন পরিবেশ
– সংখ্যালঘুদের জন্য সম্পত্তি দখল রোধে বিশেষ ট্রাইব্যুনাল, নিরাপত্তা সেল ও রাষ্ট্রীয় উৎসব সহায়তা
– যুবকদের জন্য ১ কোটি নতুন কর্মসংস্থান, স্টার্টআপ ফান্ড, আইটি প্রশিক্ষণ, মাদকবিরোধী টাস্কফোর্স
– কৃষকদের জন্য সার-বীজের দাম কমানো, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সহজ কৃষিঋণ
– নারীদের জন্য কর্মক্ষেত্রে সমান সুযোগ, উদ্যোক্তা তহবিল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল
– সিনিয়র সিটিজেনদের জন্য ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা বৃদ্ধি ও গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ

দলীয় সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরই মধ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর ইশতেহারই এখন বিএনপির প্রধান কেন্দ্রবিন্দু।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

error:

ইশতেহার চূড়ান্ত করছে বিএনপি

আপডেট সময় ০২:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫