ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

ইশতেহার চূড়ান্ত করছে বিএনপি

বাংলার খবর ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের ইশতেহার চূড়ান্ত করার কাজ শুরু করেছে বিএনপি। দলের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, জুলাই জাতীয় সনদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দিকনির্দেশনার সমন্বয়ে এবারের ইশতেহার তৈরি হচ্ছে। সোমবার রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতিবিরোধী শক্তিশালী কাঠামোকে কেন্দ্রীয় বিষয় করা হচ্ছে। এছাড়া শ্রেণি-পেশাভিত্তিক প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে।

ইশতেহারের মূল বিষয়গুলো:
– আলেম-ওলামার জন্য কওমি মাদ্রাসা উন্নয়ন, ইসলামিক গবেষণা তহবিল, ধর্মচর্চায় বাধাহীন পরিবেশ
– সংখ্যালঘুদের জন্য সম্পত্তি দখল রোধে বিশেষ ট্রাইব্যুনাল, নিরাপত্তা সেল ও রাষ্ট্রীয় উৎসব সহায়তা
– যুবকদের জন্য ১ কোটি নতুন কর্মসংস্থান, স্টার্টআপ ফান্ড, আইটি প্রশিক্ষণ, মাদকবিরোধী টাস্কফোর্স
– কৃষকদের জন্য সার-বীজের দাম কমানো, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সহজ কৃষিঋণ
– নারীদের জন্য কর্মক্ষেত্রে সমান সুযোগ, উদ্যোক্তা তহবিল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল
– সিনিয়র সিটিজেনদের জন্য ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা বৃদ্ধি ও গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ

দলীয় সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরই মধ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর ইশতেহারই এখন বিএনপির প্রধান কেন্দ্রবিন্দু।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

ইশতেহার চূড়ান্ত করছে বিএনপি

আপডেট সময় ০২:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫