
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) জাতীয় কৃষক আঃ বাছির (বদু মিয়া) আওতাধীন গভীর নলকূপ থেকে ট্রান্সফরমারটি চুরি হয়।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ট্রান্সফরমার চুরির কারণে গভীর নলকূপটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে আসন্ন সেচ মৌসুমে জমিতে সময়মতো পানি সরবরাহ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কৃষকেরা।
এ বিষয়ে কৃষক আঃ বাছির (বদু মিয়া) বলেন, তাঁর আওতাধীন গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হওয়ায় তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। এই নলকূপের ওপর এলাকার অনেক কৃষকের সেচ কার্যক্রম নির্ভরশীল। দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন করা না হলে কৃষকদের ভোগান্তিতে পড়তে হবে।
তিনি চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান।
বাংলার খবর ডেস্ক : 



















