ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা Logo লাখাইয়ে প্রথমবার আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু Logo ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল Logo অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান Logo কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জনের মৃত্যু Logo লাখাইয়ে অতিথি ও বক পাখি শিকার, বাজারে প্রকাশ্যে বিক্রির অভিযোগ Logo প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান Logo দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে বামৈ বাজারে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলার সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেলেন স্কাউটার মোস্তাক আহাম্মদ

বাংলার খবর ডেস্ক:

স্কাউট আন্দোলনে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলার সহকারী কমিশনার (স্পেশাল ইভেন্টস, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড গ্রোথ) পদে নিয়োগ পেয়েছেন জগদীশপুর জে.সি. হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মোস্তাক আহাম্মদ।

জেলা স্কাউটসের সদস্যরা জানান, মোস্তাক আহাম্মদ তার নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে স্কাউটিং কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করতে সক্ষম। তার দায়িত্ব গ্রহণে জেলার স্কাউটদের মধ্যে সৃজনশীলতা, দলগত কাজের মনোভাব ও সামাজিক দায়িত্ববোধ নতুনভাবে উজ্জীবিত হবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে তিনি শিক্ষার্থী ও স্কাউটারদের মাঝে স্কাউট আন্দোলনের মূল নীতি ও মূল্যবোধ প্রচার করে আসছেন। বিভিন্ন ক্যাম্প, প্রশিক্ষণ ও সামাজিক কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি, দক্ষ ব্যবস্থাপনা ও আন্তরিকতা তাকে এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জেলা স্কাউটস কমিটি জানায়, মোস্তাক আহাম্মদের নেতৃত্বে হবিগঞ্জ জেলা স্কাউটস আরও শক্তিশালী হবে এবং জেলা পর্যায়ের স্কাউট কার্যক্রম হবে আরও গতিশীল, সুসংগঠিত ও ইতিবাচক। পাশাপাশি কিশোর-কিশোরী ও স্থানীয় তরুণ সমাজের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ ও নৈতিক মানোন্নয়নেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

নিজের নিয়োগ বিষয়ে মোস্তাক আহাম্মদ বলেন, “স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণদের চরিত্র গঠনে কাজ করা আমার জীবনের একটি বড় দায়িত্ব ও গর্বের বিষয়। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আরও কার্যকরভাবে স্কাউটিং বিস্তারে কাজ করতে চাই।”

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা

error:

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলার সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেলেন স্কাউটার মোস্তাক আহাম্মদ

আপডেট সময় ০২:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫