ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ঢাকা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

বাংলা খবর ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বুধবার দুপুর থেকে থেমে থেমে যানজট শুরু হলেও সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হয়। কাঁচপুর থেকে বরপা পর্যন্ত প্রায় **৬ কিলোমিটার এলাকা জুড়ে** দীর্ঘ যানজট দেখা দেয়।

হাইওয়ে পুলিশ, যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, মহাসড়কের তারাবো বিশ্বরোড থেকে বরাবো পর্যন্ত অসংখ্য খানাখন্দের কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুপুর থেকেই গাড়ি ধীরগতিতে চলছিল, যা সন্ধ্যার দিকে তীব্র যানজটে রূপ নেয়।

যাত্রী সাইফুদ্দিন বলেন, *“দুপুর থেকেই যানজট শুরু। এখন রাত ৭টা। কাঁচপুর থেকে বরপা যেতে নাভিশ্বাস উঠছে। ফেরার পথেও আবার আটকে আছি।”*

লেগুনা চালক বুলবুল মিয়া জানান, *“সন্ধ্যা ৬টায় বরপা এলাকায় আটকে পড়েছি। এখন রাত ৭টা, এখনও কাঁচপুর পৌঁছাতে পারিনি।”*

শিমরইল ট্রাফিক পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, *“তারাবো বিশ্বরোড থেকে বরাবো পর্যন্ত খানাখন্দের কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারে না। ফলে অনেক সময় এ অংশ থেকেই যানজটের সূত্রপাত হয়। যানবাহনের চাপ বেড়ে গেলে যানজট আরও বিস্তৃত হয়। মহাসড়কে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে আমরা নিরলসভাবে কাজ করছি।”*

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ঢাকা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

আপডেট সময় ০৮:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫