ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলার খবর ডেস্ক:

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গুরুত্বপূর্ণ শহর, জনবহুল এলাকা, কৌশলগত স্থাপনা ও নির্বাচন-সংক্রান্ত পরিবেশ স্থিতিশীল রাখতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই মোতায়েন করা হয়েছে।

এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন কমিশনের নিবন্ধিত দলগুলোর তালিকায় নেই—ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে জানানো হয়, ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট হবে অবাধ, সুষ্ঠু ও সর্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করে। লাখো প্রথমবারের ভোটার এতে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট, বাণিজ্য সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং সমুদ্র গবেষণা জাহাজ ক্রয়সহ নানা বিষয়ে আলোচনা হয়। দুই দেশই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ০৪:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫