ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সম্পাদক পরিষদের নতুন কমিটি

বাংলার খবর ডেস্ক:

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর নতুন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর। তিনি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের স্থলাভিষিক্ত হলেন। আর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

দুই বছর মেয়াদি নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন এবং সহকারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

এজিএমে উপস্থিত সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ এবং নতুন সদস্য হিসেবে যোগ দেন কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাস। সভায় অনলাইনে যুক্ত হন দৈনিক পূর্বকোণের সম্পাদক ম. রমিজউদ্দিন চৌধুরী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সম্পাদক পরিষদের নতুন কমিটি

আপডেট সময় ১১:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫